ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

উৎসবে নামবে নানা প্রান্তের মানুষের স্রোত

২৫ জুন দেশের নানা প্রান্তের লাখো মানুষের স্রোত নামবে পদ্মার পাড়ে। পদ্মা সেতুর উদ্বোধন-উৎসবে অংশ নিতে, মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পদ্মার দুই তীরে জড়ো হবেন দেশের নানা প্রান্তের মানুষ। পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রবাসীরাও আসছেন এই উৎসবে।
উদ্বোধনের দিনক্ষণ সামনে রেখে অন্যান্য জেলার মানুষ পদ্মার দক্ষিণ তীরের জেলা শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকাতে আগেভাগে আসার প্রস্তুতি নিতে শুরু করেছেন। নানা প্রান্তের আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধুরা যোগাযোগ শুরু করেছেন এই দুই জেলায় বসবাসকারী স্বজন-বন্ধুদের সঙ্গে। সব মিলিয়ে শরীয়তপুরে পদ্মার তীরে জাজিরা উপজেলার নাওডোবা, পূর্ব নাওডোবা, বিলাশপুর এবং মাদারীপুরের শিবচরের পাচ্চর, মুন্সীকান্দি, উকিলকান্দি, বাংলাবাজার, কাওড়াকান্দি এলাকায় বন্ধু-স্বজন বরণে এরই মধ্যে উৎসব শুরু হয়েছে।

গতকাল বুধবার পাচ্চর বাজার এলাকায় কথা হয় শরীফ উদ্দিনের সঙ্গে। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝাড়া। তবে তিনি পদ্মা সেতুর রেল সংযোগ সড়কে মাটি ভরাটের ড্রাম ট্রাকের চালক। তাই এই এলাকাতে আছেন দীর্ঘদিন ধরে। তিনি জানালেন, এলাকার অন্তত ৬ বন্ধুর কাছ থেকে ফোন পেয়েছেন। ২৫ জুনের আগেই তাঁরা পদ্মা সেতুর উৎসব অনুষ্ঠানে আসতে চান। তিনি বন্ধুদের থাকা-খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

উৎসবে নামবে নানা প্রান্তের মানুষের স্রোত

আপডেট টাইম : ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২