ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পদ্মাসেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে: পুলিশ

আইন অমান্য করে যারা পদ্মাসেতুতে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করেছেন তাদেরকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির মুন্সীগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিজুল হক রোববার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, পদ্মাসেতুতে যারা আইন ভঙ্গ করে টিকটক ভিডিও করেছে তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।

কিন্তু শনিবার পদ্মাসেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। যান চলাচলের জন্য খুলে দেওয়ার দিনই বিভিন্ন সময়ে সেতুতে বিশৃঙ্খলা দেখা গেছে।

ইতোমধ্যে পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

পদ্মাসেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে: পুলিশ

আপডেট টাইম : ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২