ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

১০ উইকেটে হার বাংলাদেশের

উইকেট কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের ঝড়ো ফিফটিতে ইনিংস ব্যবধানে হার এড়ানো গেছে ঠিকই কিন্তু পরাজয় এড়ানো যায়নি। সেন্ট লুসিয়া টেস্টে উইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে ১০ উইকেটে।

প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ২৩৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। পরে উইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। এতে ১৭৪ রানের লিড পায় ক্যারিবীয়রা। এই রান শোধ করে স্বাগতিকদের বড় রানের লক্ষ্য দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শঙ্কা জেগেছিল ইনিংস হারের। তবে সোহানের ব্যাটে সেই শঙ্কা উড়িয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামে ১৮৬ রানে। এতে ১৩ রানের টার্গেট দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে।

এরপর ২.৫ ওভার ব্যাট করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। জয় তুলে নেয় ১০ উইকেটে। এর মধ্যে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ক্যারিবীয়রা।

এর আগে, বৃষ্টি আর ভেজা উইকেটের কারণে সোমবার ম্যাচের চতুর্থ দিনে খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টায়। জানানো হয়, এদিন খেলা হতে পারবে সর্বোচ্চ ৩৮ ওভার। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। উন্ডিজকে আবার ব্যাটিং করাতে তাদের করতে হতো আরও ৪২ রান। এমন সমীকরণ নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আর মেহেদী হাসান মিরাজ।

সোহান ১৭ ও মেহেদী শূন্য রানে ক্যারিবিয় বোলারদের মুখোমুখি হন। তবে দিনের চতুর্থ ওভারেই মিরাজের বিদায়। আলজারি জোসেফের লেংথে পড়ে লাফিয়ে ওঠা বল খোঁচা দিয়ে খেলতে চেয়েছিলেন এ ডানহাতি, ব্যাটকে হালকা ছোঁয়া দিয়ে বল চলে যায় উইকেট কিপারেরর গ্লাভসে। ২০ বলে ৪ রান করে ফেরেন মিরাজ। এরপর দ্রুত বিদায় নেন এবাদত হোসেন আর শরিফুল ইসলাম।

প্রথম ইনিংসে নিজেদের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা এ দুই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। তবে অন্য প্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সোহান। খালেদ রান আউট হলে বাংলাদেশ থামে ১৮৭ রানে, লিড পায় ১২ রানের। ৪৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬০ রানে অপরাজিত থাকেন সোহান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

১০ উইকেটে হার বাংলাদেশের

আপডেট টাইম : ০৮:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২