ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বুধবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সব বিভাগে বুধবার (২৯ জুন) বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া আগামী ২ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ২০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় নেত্রকোনায় ৩৫, বরিশাল ও নীলফামারীর ডিমলায় ২১, পটুয়াখালীতে ১৫, সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১ এবং মাদারীপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া ঢাকাসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালীর হাতিয়া, কক্সবাজার, সিরাজগঞ্জের তাড়াশ, রংপুর, দিনাজপুর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের রাজারহাট, খুলনা, বাগেরহাটের মোংলা, সাতক্ষীরা, যশোর ও ভোলাতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় বুধবার (২৯ জুন) সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং বৃহস্পতিবার (৩০ জুন) সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বুধবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আপডেট টাইম : ০৯:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২