ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কমলাপুরে দীর্ঘ লাইন, টিকিট পেয়েই স্বস্তি

ঈদুল আজহা উপলক্ষে টানা তৃতীয় দিনের মতো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম এ টিকিট বিক্রি শুরু হয়। আজ ঈদ যাত্রা উপলক্ষে ৭ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে।

রোববার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। এদের অনেকেই রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

সকাল ৮টায় টিকিট দেওয়া শুরু হলে অনেকেই টিকিট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। কুষ্টিয়ার বাবু নামের এক টিকিট প্রত্যাশী জানান, স্টেশনে রাত ৩টায় এসে লাইনে দাঁড়িয়েছেন। আশা করছেন, টিকিট পাবেন ও স্বস্তিতেই ঈদে বাড়ি যেতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবারের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে।

কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

এদিকে রেল সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

এবারই প্রথম ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের জন্য ঈদে গাজীপুরের জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেন’ নামক এই ট্রেন গাজীপুরের জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত চলাচল করবে।

এদিকে ঈদের ফেরত টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই পাওয়া যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কমলাপুরে দীর্ঘ লাইন, টিকিট পেয়েই স্বস্তি

আপডেট টাইম : ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২