ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তোড়জোড়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে চলছে তোড়জোড়। চট্টগ্রামের সিটি গেট থেকে মীরসরাই পর্যন্ত বর্ষায় ক্ষতিগ্রস্ত আটটি পয়েন্টে শুরু হয়েছে সংস্কারকাজ। বাড়ি ফেরা স্বস্তিদায়ক হওয়ার আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে, সীতাকুণ্ডে সড়কের অপরিকল্পিত বাস স্টপেজ নিয়ন্ত্রণ না করলে যানজটের আশঙ্কা করছেন স্থানীয় মেয়র।

ঈদুল আজহায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কয়েক লাখ মানুষ নাড়ির টানে বাড়ি ফিরবে। এ জন্য মহাসড়কে গাড়ির চাপ বাড়বে কয়েক গুণ। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় মানুষকে।

চট্টগ্রামের সিটি গেট থেকে মীরসরাই পর্যন্ত ৬৬ কিলোমিটার সড়ক রয়েছে। টানা বর্ষণ ও ভারি যানবাহন চলাচল করায় আটটি স্থানে সড়কে খানাখন্দের পাশাপাশি সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে মহাসড়কজুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই ঈদের আগে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়ক সংস্কারের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

ঈদের সময় ফৌজদারহাট, কুমিরা, সীতাকুণ্ডসহ বেশ কয়েকটি পয়েন্টে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। এ ছাড়া সীতাকুণ্ড অংশে অপরিকল্পিতভাবে রাস্তার ওপর বাস স্টপেজ গড়ে তোলা ও সড়কের ওপর যাত্রী নামিয়ে দেয়ার কারণে ব্যাপক যানজটের আশঙ্কা করছেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলম।

তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, ঈদের আগেই পুরোপুরি সংস্কারকাজ শেষ হয়ে যাবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।

ঈদযাত্রা উপলক্ষে মহাসড়কের আইল্যান্ডে লাগানো বিভিন্ন প্রজাতির গাছেরও সৌন্দর্যবর্ধন করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তোড়জোড়

আপডেট টাইম : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২