ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের উপর হামলা

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের উপর হামলা করেছে ডিইউজের নির্বাহী সদস্য জেসমিন জুঁই, মো. আব্দুল হালিমসহ নির্বাহী কমিটির কয়েকজন সদস্য এবং কমিটির বাইরের কয়েকজনসহ অজ্ঞাতনামা কিছু লোক।

আজ সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এজেন্ডাভুক্ত নির্বাচনের তফসিল ঘোষণা বাধাগ্রস্থ করতে হট্টগোল করতে থাকে। এসময় ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরি সবাইকে শান্ত থেকে রুলিং জারি করে সাধারণ সম্পাদককে তফসিল উপস্থাপনের নির্দেশ দেন। সভায় নির্বাহী সদস্যরা তফসিল অনুমোদন করলে কয়েকজন সভায় বিশৃঙ্খলা তৈরী করে। এক পর্যায়ে সাধারণ সম্পাদকের উপর হামলা করে। এসময় সাধারণ সম্পাদকের কাছ থেকে রেজুলেশন খাতা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এবিষয়ে মো. শহিদুল ইসলাম জানান, সভার শুরু থেকেই নির্বাহী কমিটির সহ-সভাপতি বাছির জামাল ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান সাজু, নির্বাহী কমিটির সদস্য জেসমিন জুঁই ও মো. আব্দুল হালিমসহ কয়েকজন গন্ডগোল করার চেষ্টা করে। এক পর্যায়ে নির্বাচনী তফসিল ঘোষনার সাথে সাথে তাদের আসন থেকে উঠে এসে তারা আমার উপর হামলা করে এবং এসময় সাজাহান সাজু, জেসমিন জুঁই ও আব্দুল হালিমসহ অন্যরা আমার সাথে থাকা ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আমি তখন আমার আসনেই অবস্থান করছিলাম। পরে নির্বাহী কমিটির কয়েকজন সদস্যের হস্তক্ষেপে আমি তাদের হামলা থেকে রেহাই পাই।

শহিদুল ইসলাম বলেন, আমার দীর্ঘ জীবনে কেউ গাঁয়ে হাত তুলতে পারেনি। আজ তারা আমার গাঁয়ে হাত তুললো, যার কারণে আমি মর্মাহত। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

তিনি আরো বলেন, আমি জানতে পেরেছি যে, তারা আমার উপর হামলা করে উল্টো আমার বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা ও সাজানো অভিযোগ প্রচার করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের উপর হামলা

আপডেট টাইম : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২