ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

টি-২০ কে বিদায় বললেন তামিম ইকবাল

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ সময় রোববার রাতে উইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানান দেশসেরা এ ব্যাটার।

ফেসবুকে তামিম লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

২০২০ সালের পর আন্তর্জাতিক টি-২০ তে মাঠে নামা হয়নি দেশসেরা এ ওপেনারের। এরপর অনেক বারই টি-২০ সিরিজ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নিজের নাম। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সবশেষ টি-২০ বিশ্বকাপে খেলবেন না বলেই সিদ্ধান্ত নেন তামিম।

২০২২ এর জানুয়ারিতে বিপিএল চলাকালীন সংবাদমাধ্যমে জানান, ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-২০ থেকে দূরে থাকছে চান তামিম। যদিও এর মাঝে বেশ কয়েকবার কানাঘুঁষা চলেছে এবং তামিমও মাসখানেক আগে জানিয়েছেন তার সিদ্ধান্তের ব্যাপারে বোর্ড ভালো ভাবেই অবগত। এই বিষয়ে কথা বাড়াতে রাজি নন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

টি-২০ কে বিদায় বললেন তামিম ইকবাল

আপডেট টাইম : ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২