ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান

তিন দিনের সফরে আজ সোমবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। গত রোববার (১৭ জুলাই) ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোজ পান্ডে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রেখে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে সোমবার (১৮ জুলাই) থেকে বুধবার (২০ জুলাই) বাংলাদেশ সফর করবেন।

সফরের শুরুতে ঢাকায় এসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পান্ডে। জেনারেল পান্ডে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরেও শ্রদ্ধা নিবেদন করবেন। ওই দিন তিনি বাংলাদেশের নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় দিন ভারতীয় সেনাপ্রধান মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া সফরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, যা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মিরপুরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের সেনাপ্রধানের এ সফরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে এবং অনেক কৌশলগত বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার জন্য প্রভাবক হিসেবে কাজ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান

আপডেট টাইম : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২