ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

অনেক নাটকীয়তা, জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশ জাতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক হলেন নুরুল হাসান সোহান। এরপরই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে দীর্ঘ বৈঠক শেষে ১৫ সদস্যের টি-২০ ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ছুটি নেয়ায় এই সফরে থাকছেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া টি-২০ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিকে।

এই ফরম্যাটে দীর্ঘ সময় পর সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। এর আগে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার। এবার সিরিয়রদের অনুপস্থিতিতে আবার জাতীয় দলে ফিরেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান।

চোট কাটিয়ে ফিরে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তাকে দুই ফরম্যাটেই রাখা হয়েছে।

এদিকে টি-২০তে না থাকলেও ওয়ানডে স্কোয়াডে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। সেখানে হারারে মাঠে ৩টি করে ওয়ানডে আর টি-২০খেলবে টাইগাররা। ৩০ জুলাই টি-২০ দিয়ে সফর শুরু করবে টাইগাররা।

বাংলাদেশ টি-২০ দল:
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২