ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দুই রুটে কমলো বিমানের ভাড়া

ঢাকা-বরিশাল এবং ঢাকা-যশোর রুটে ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ দুটি রুটে ২০০ টাকা করে ভাড়া কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-বরিশাল রুটে তিন হাজার টাকা এবং ঢাকা-যশোর রুটে তিন হাজার ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। শিগগির এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ভাড়া কমানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এখন ঢাকা-বরিশাল রুটে সর্বনিম্ন ভাড়া তিন হাজার ২০০ টাকা। আর ঢাকা-যশোর রুটে তিন হাজার ৪০০ টাকা। এ দুটি রুটে ২০০ টাকা করে ভাড়া কমানো হয়েছে।

ঢাকা-বরিশাল রুটের টিকিট কিনতে বরিশাল সেলস কাউন্টার: ০২৪৭৮৮৬৫০১৯, জেলা ব্যবস্থাপক (বরিশাল): +৮৮০১৭৭৭৭৭৫৫৩০ ও বিমান কল সেন্টার: +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে কল দিয়ে টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া ঢাকা-যশোর রুটের টিকিট কিনতে ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে কল দিতে হবে।

বিমানের এক কর্মকর্তা জানান, কিছুদিনের মধ্যে নতুন ভাড়া কার্যকর হবে।

বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করে বিমান। এসব রুটে সারা বছরই যাত্রীচাপ থাকে। এর মধ্যে পর্যটন মৌসুম তথা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত যাত্রী বেশি থাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দুই রুটে কমলো বিমানের ভাড়া

আপডেট টাইম : ০৮:০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২