ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

স্পিকারের সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। সাক্ষাতে তারা বাল্যবিবাহ ও লিঙ্গ সহিংসতা প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করেন।

বুধবার (২৭ জুলাই) স্পিকার সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, লিঙ্গ সহিংসতা হ্রাসে সচেতনতামূলক কর্মসূচি ও অন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সবার মাঝে সচেতনতা তৈরি হয়েছে। তরুণ প্রজন্মসহ সবার সামাজিক বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখছে।

বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে সুদীপ্ত মুখার্জি বলেন, এ দেশে কাজ করা ছিল সৌভাগ্যের। এ দেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এর আগে স্পিকারের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে এফওআরবি লিডারশিপ নেটওয়ার্কের পরিচালক (অপারেশন্স) ড. চার্লস রিড সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সংসদীয় চর্চা, সংসদীয় গণতন্ত্র ও সফর বিনিময় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন।

ড. চার্লস রিড বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি তা সত্যিই দৃষ্টান্তমূলক। সাক্ষাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

স্পিকারের সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২