ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক কে?

আঙুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুধু সংক্ষিপ্ত সংস্করণেই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও থাকছেন না এই উইকেটকিপার। এমন এক সিরিজে অধিনায়কের ছিটকে পড়া অবশ্যই দলের জন্য সুখকর নয়। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন কে?

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার (৩১ জুলাই) ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান নুরুল হাসান সোহান। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে তার মাঠে ফিরতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। যার কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের হয়ে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব পাওয়া সোহান। পাশাপাশি তাকে দেখা যাবে না তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও।

সাধারণত অধিনায়ক দল থেকে ছিটকে গেলে দলের ডেপুটিই দায়িত্ব সামলান। তবে টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহানের সহকারী হিসেবে কারো নাম আগে থেকে ঘোষণা করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

সুতরাং, যে কারো ওপরই দায়িত্ব দেয়া হতে পারে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে, ওপেনার লিটন দাসেরই নেতৃত্বে আসার সম্ভাবনা বেশি। গত বছর নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে ক্যাপ্টেন্সি করেছিলেন লিটন। সুতরাং, লিটনের কাঁধে চাপতে পারে অধিনায়কত্বের দায়িত্ব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক কে?

আপডেট টাইম : ০৮:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২