ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব না দেয়ায় ভুগছে বাংলাদেশ

জ্বালানির বৈশ্বিক অস্থিরতায় গুরুত্ব পাচ্ছে নিজস্ব সম্পদের অনুসন্ধানের বিষয়টি। কূপ খনন আর উন্নয়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে আরও ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার পরিকল্পনা পেট্রোবাংলার। আর এ ক্ষেত্রে শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে লক্ষ্যমাত্রার বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে অর্থ ছাড়সহ সার্বিক কার্যক্রমে গতি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের।

জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা তীব্র করে তুলছে ইউক্রেন যুদ্ধ। আর এ পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমদানিনির্ভরতার ঝুঁকি।

টালমাটাল এ অবস্থায় আবারও আলোচনায় নিজস্ব জ্বালানির অনুসন্ধান ও উত্তোলনে এতদিন কাঙ্ক্ষিত গুরুত্ব না দেয়ার বিষয়টি। পরিবর্তিত পরিস্থিতিতে নীতিনির্ধারকদেরও সবকিছু ভাবতে হচ্ছে নতুন করে। যুদ্ধের প্রভাবে আকাশচুম্বী দামের কারণে সরে আসতে হয় এলএনজির স্পট মার্কেট থেকে।

এমন অবস্থায় আমদানিনির্ভরতা কমাতে নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর দিকে নজর দিচ্ছে জ্বালানি বিভাগ। পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্ জানান, পরিকল্পনায় আছে নতুন কূপ খনন ও পুরোনো কূপ সংস্কারের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে ৬১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। এর মধ্যে বাপেক্সের মাধ্যমে ২০টি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি ১২টি ও সিলেট গ্যাস ফিল্ডসের মাধ্যমে ১৪টি কূপ খননের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

তবে অতীতে গ্যাস অনুসন্ধানসহ জ্বালানি বিভাগের বিভিন্ন কার্যক্রম মুখ থুবড়ে পড়ার নজির রয়েছে। পরিকল্পনায় থাকলেও স্থবিরতা, ঢিমেতাল দেখা গেছে বাস্তবায়নের বেলায়। তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে গ্যাস অনুসন্ধানে অর্থছাড়সহ সার্বিক কার্যক্রমে গতি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের।

পেট্রোবাংলা বলছে, স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দেয়ার ঘাটতি পোষাতে এরই মধ্যে নিজস্ব উৎস থেকে দিনে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

নিজস্ব জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব না দেয়ায় ভুগছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২