ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জুলাইয়ে দেশে এত কম বৃষ্টিপাত হয়নি ৪১ বছরের ইতিহাসে

চলতি বছরের জুলাইয়ে দেশে গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। এ সময় স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছিল ৪৯৬ মিলিমিটার। আর বৃষ্টিপাত হয়েছে ২১১ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৫৭ দশমিক ৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৮১ সাল থেকে বৃষ্টিপাতের ধারাবাহিক প্রতিবেদন আছে আবহাওয়া অধিদফতরের কাছে। তার আগের ধারাবাহিকভাবে নেই। এক্ষেত্রে জুলাই মাসে ১৯৮১ সালের পর আর এতো কম বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বলেন, গত ৪১ বছরের মধ্যে এই বছরের জুলাইয়ে দেশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। গত জুনেও একই অবস্থা ছিল। দেশে গড় বৃষ্টিপাত ৩ দশমিক ৬ শতাংশ কমেছে এবং তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাত কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের (পেরুর কাছের অংশটিতে) তাপমাত্রার ওপর পুরো পৃথিবীর বৃষ্টিপাতের সম্ভাবনা নির্ভর করে। সেখানে তাপমাত্রা বেশি থাকলে আমরা তাকে এল নিনো বলি। আর তাপমাত্রা কম থাকলে বলা হয় লা নিনা।

তিনি আরও জানান, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওই অংশ এবার লা নিনা ছিল, অর্থাৎ তাপমাত্রা কম থাকার কারণে পুরো পৃথিবীতেই জলীয় বাষ্প কম ছিল। আমাদের এখানেও কম ছিল। জলীয় বাষ্প সাগর থেকে কম আসলে মেঘমালা কম সৃষ্টি হয়। বৃষ্টিপাতও কম হয়। যে কারণে বৃষ্টিপাত পুরো পৃথিবীতেই কম হয়েছে। এবার জুলাইতে খরা, তাপপ্রবাহ বেশি ছিল।

এটা জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব কিনা- এমন প্রশ্নের জবাবে চাইলে তিনি বলেন, এটা তো কেবল এই বছরই হলো। পরপর কয়েক বছর হলে বোঝা যেত। কেননা, ৩০ বছর পরপর জলবায়ুর স্বাভাবিক পরিবর্তন হয়। কাজেই এটা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, চলতি বছর জুলাইয়ে গড় বৃষ্টিপাত ছিল ২১১ মিলিমিটার (মিমি), যা ১৯৮১ সালের পর সর্বনিম্ন। অন্যদিকে গত ৩০ বছরের গড় বৃষ্টিপাত ছিল ৪৯৬ মিমি। ২০২০ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৫৫৩ মিমি, যা অন্যান্য বছরের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৪৭১ মিমি, যা অন্যান্য বছরের তুলনায় ৫ দশমিক এক শতাংশ কম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জুলাইয়ে দেশে এত কম বৃষ্টিপাত হয়নি ৪১ বছরের ইতিহাসে

আপডেট টাইম : ০৭:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২