ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দরিদ্র মানুষের ডাটাবেজ তৈরিতে সর্বোচ্চ সতর্কতার সুপারিশ

ত্রাণ সামগ্রী যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে হতদরিদ্র ও দরিদ্র মানুষের ডাটাবেজ তৈরির কার্যক্রমটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ ডাটাবেজ তৈরি করছে।

বুধবার জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ কথা বলা হয় ৷ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম।

কমিটির সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মজিবুর রহমান চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির গত বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সারাদেশে বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও মন্ত্রণালয় গৃহীত পরবর্তী কার্যক্রম, উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন সেন্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে সভায় আলোচনা করা হয়।

সভায় উপকূলীয় অঞ্চলে বিদ্যমান ২১৯টি সাইক্লোন সেন্টার ও নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাইক্লোন সেন্টারগুলোকে সাইক্লোন সেন্টার কাম স্কুলের নকশা করা যায় কিনা তা বিবেচনায় নেয়ার সুপারিশ করা হয়।

টিআর ও কাবিখার মাধ্যমে কাজ সম্পাদনে আবাদী জমির ক্ষতি না করে প্রয়োজনীয় বিকল্প পদ্ধতি খুঁজে বের করার জন্যও সুপারিশ করা হয়।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দরিদ্র মানুষের ডাটাবেজ তৈরিতে সর্বোচ্চ সতর্কতার সুপারিশ

আপডেট টাইম : ০৮:১৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২