ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

জয় দিয়ে ইউরোপ সফর শেষ নিউজিল্যান্ডের

নেদারল্যান্ডসের দ্য হেগে শুক্রবার (৫ আগস্ট) স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৪৮ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৩৬ বল হাতে রেখে। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি কিউইরা জিতে নিল ২-০ তে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুই হাতে কাজে লাগালেন মিচেল স্যান্টনার। তার ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই কিউই স্পিনার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন বড় জয়।

এই সংস্করণে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৪২ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যান্টনার। ৬৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার আগের সেরা ছিল ৩৭, ২০১৮ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে।

স্যান্টনার মূলত স্পিন বোলিং অলরাউন্ডার। তবে ব্যাট হাতে মাঝেমধ্যে দারুণ কিছু ইনিংস খেলতে দেখা যায় তাকে। যেমনটা দেখা গেল গতকাল। তার সঙ্গে ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন ড্যারিল মিচেল। তৃতীয় উইকেটে দুজনে ৬৫ বলে উপহার দেন অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি।

তৃতীয় ওভারে মার্টিন গাপটিলের বিদায়ের পর উইকেট যান স্যান্টনার। দ্বিতীয় বলেই ছক্কায় ওড়ান টিম প্রিঙ্গলকে। এরপর শুধুই এগিয়ে যাওয়ার পালা। ফিফটি পূর্ণ করেন তিনি মাত্র ২৯ বলে। মাঝে ৩৯ রানে একবার তার ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার প্রিঙ্গল। জীবন পেয়ে দলের জয় নিয়ে ফেরেন স্যান্টনার। রায়ান ক্লেইনকে টানা দুই ছক্কার পর চার মেরে ম্যাচের ইতি টেনে দেন তিনি।

এর আগে বাস ডে লেডের টানা দ্বিতীয় ফিফটিতে দেড়শর কাছাকাছি পুঁজি পায় ডাচরা। ৪৮ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন ডে লেডে। নেদারল্যান্ডসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নিল নিউজিল্যান্ড।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই শেষ হল নিউজিল্যান্ডের ইউরোপ সফর। যেখানে সবকটি ম্যাচ জিতেছে তারা। আয়ারল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬-০, স্কটল্যান্ডে ৩-০, এবার নেদারল্যান্ডসে ২-০ তে হারিয়েছে নিউজিল্যান্ড।

পরের সিরিজে আগামী ১১ অগাস্ট কিংসটনে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউজিল্যান্ড দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

জয় দিয়ে ইউরোপ সফর শেষ নিউজিল্যান্ডের

আপডেট টাইম : ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২