ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১

ক্রিমিয়া উপত্যকায় রাশিয়ার সেকি নামক একটি সামরিক বিমান ঘাঁটির কাছে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার পশ্চিম উপত্যকার উপদ্বীপের নোভোফেদোরিভকায় এ ঘটনা ঘটে।- খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে নোভোফেদোরিভকা ঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দুই প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায় কয়েক মিনিটের ব্যবধানে বিভিন্ন মাত্রার ১২টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরমধ্যে তিনটি ছিল অপেক্ষাকৃত বেশি তীব্র। এরপরই আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখা যায়।

ক্রিমিয়ার আঞ্চলিক প্রশাসন প্রধান সের্গেই আকসিয়োনোভ জানান, ক্রিমিয়ার সামরিক ঘাটিতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, নোভোফেদোরিভকা ঘাঁটির কাছে সেকি নামক সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গোলাবারুদ বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে। তবে সেটি আমরা সঠিকভাবে এখনো নিশ্চিত করতে পারিনি।

রুশ বার্তা সংস্থা তাস আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, ঘটনার পর বিস্ফোরিত এলাকায় জরুরি সেবা কর্মীদের পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১

আপডেট টাইম : ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২