ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করতে হবে। আমন মৌসুমে সেচের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কৃষকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ পাবেন।

অনলাইনে ‘সেচ কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ’ সংক্রান্ত সভায় মঙ্গলবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সঙ্গে সমন্বয় রেখে সুষম বন্টন নীতি অবলম্বন করা আবশ্যক। সেচ কার্যক্রম কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না। বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তদারকি ও পরিবীক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে।

‘আমন মৌসুমে সাধারণত পর্যাপ্ত বৃষ্টি হয়ে থাকে। এ বছর চলতি আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কৃষি খাতে উৎপাদন অব্যাহত রাখার জন্য সেচযন্ত্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন।’

বিদ্যুৎ বিভাগের ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আওতায় বিদ্যমান সেচ সংযোগ রয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৩১টি এবং সবকটি সংযুক্ত থাকলে ২,২২৮.৫০২ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। আমন মৌসুম প্রায় শেষের দিকে। আর ১০ থেকে ১৫ দিন বাকি রয়েছে। সব বিতরণ সংস্থা/কোম্পানিতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা এবং নিয়ন্ত্রণ কক্ষে ব্যবহৃত ফোন ও মোবাইল ফোন নম্বর ওয়েবসাইটে প্রকাশসহ সংশ্লিষ্টদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভার্চুয়াল এই সভায় অন্যদের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, আরইবির চেয়ারম্যান সেলিম উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ অন্যান্য দফতর প্রধানরা বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:৪৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২