ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল

এশিয়া কাপকে সামনে রেখে দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাকিব বাহিনী।

মঙ্গলবার বিকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছিলেন সাকিব বাহিনী। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি বাংলাদেশ স্কোয়াডের অন্যতম দুই সদস্য এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে বুধবার তাদের দেশ ছাড়ার কথা রয়েছে।

আগামী ২৭ আগস্ট ছয় দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। কিন্তু একের পর এক ইনজুরিতে মাঠে নামার আগেই বিপর্যস্ত লাল সবুজের প্রতিনিধিরা। সাকিব আল হাসানের কাঁধে নেতৃত্ব দিয়ে প্রথমে ১৩ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু গত ৯ দিনে ইনজুরিতে পড়ে ও ইনজুরির ধকল কাটিয়ে উঠতে না পারায় সে তালিকা থেকে বাদ পড়েন একাধিক ক্রিকেটার। আবার নতুন করে সংযোজন করা হয়েছে অনেককে।

জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়ে দল থেকে আগেই ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। একই সিরিজে ইনজুরিতে পড়া আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ধকল কাটিয়ে না ওঠায় শেষদিকে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতেই ইনজুরিতে পড়া ব্যাটার ইয়াসির আলী রাব্বির এশিয়া কাপে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। তবে ধকল কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

এদিকে পেসার শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হওয়া হাসান মাহমুদ ‍প্রস্তুতির সময় চোট পেয়ে ছিটকে গেছেন স্কোয়াড থেকে। তিন বছর পর জাতীয় দলের দরজা খুলেছে সাব্বির রহমানের জন্য। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলেও স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন এনামুল হক বিজয়। সাদা পোশাকের নিয়মিত বোলার এবাদতকেও রাখা হয়েছে সংক্ষিপ্ত সংস্করণে। ওয়েস্ট এ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। এছাড়া নতুনদের মধ্যে সুযোগ দেয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে।

অন্যদিকে, দলের সঙ্গে শেষ মুহূর্তে বদল এসেছে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের মাঝেও। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বোর্ড। এশিয়া কাপে তাই হেড কোচ ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এ টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেট টাইম : ০৮:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২