ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত ভারত

স্বাধীনতা দিবস মানেই বিশেষ এক রাত। অথচ এমন রাতেই কিনা দুঃসংবাদটা পায় ভারত! সে রাতে যে ফিফার নিষেধাজ্ঞা এসে পড়ে সুনীল ছেত্রীদের দেশের ওপর। তবে অবশেষে কেটেছে জটিল অবস্থা, ১২ দিন পরই সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে ফুটবলীয় কার্যক্রম চালাতে আর বাধা রইল না ভারতের। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় ফিফা। এর ফলে আসছে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে দেশটির আর বাধা নেই।

ফিফার এই নিষেধাজ্ঞার কারণ ছিল সংস্থায় ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’। এআইএফএফকে এক চিঠিতে ফিফা সাফ জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্টের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে শিগগিরই বাতিল করতে হবে। এরপর দ্রততম সময়ে করতে হবে নির্বাচনও।

গত সোমবার সুপ্রিম কোর্ট এআইএফএফ থেকে সিওএকে সরিয়ে নেয়। ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি সুনন্দ ধরের হাতে তুলে দেয় ক্ষমতা। এরপরই ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন জানায় ভারত।

তার চার দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সূচি মেনেই অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে পারবে ভারত। পাশাপাশি আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি।

নিষেধাজ্ঞা উঠে গেলেও ভারতকে নজরদারিতে রাখবে ফিফা ও এএফসি। সংস্থাটির নির্বাচন কোন প্রক্রিয়া মেনে সম্পন্ন হচ্ছে, তাতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আছে কি না সেটা তদারকি করবে বিশ্ব ও এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দুটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত ভারত

আপডেট টাইম : ০৭:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২