ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারত-পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ার হচ্ছেন বাংলাদেশের মুকুল

এশিয়া কাপের প্রথম ম্যাচেই শনিবার (২৭ আগস্ট) মাঠে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে সবার চোখ থাকবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের দিকে। কারণ দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। আর ফোর্থ আম্পায়ার থাকবেন গাজী সোহেল।

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম আসরের। ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গী বাংলাদেশ। তবে গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান এবং হংকং। সেই গ্রুপ ‘এ’ -এর প্রথম ম্যাচেই রোববার (২৮ আগস্ট) মাঠে নামছে রোহিত শর্মা এবং বাবর আজমের দল। আর এশিয়া কাপের সেরা ম্যাচের জন্য অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এ ছাড়া ফোর্থ আম্পায়ার থাকবেন আরেক বাংলাদেশি গাজী সোহেল।

১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি দেশ চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর শ্রীলঙ্কার হাতে এই ট্রফি উঠেছে পাঁচবার এবং পাকিস্তান জিতেছে দুইবার। এখন পর্যন্ত বাংলাদেশ এই ট্রফি জয়ের স্বাদ পায়নি। তবে গত দুই আসরের ফাইনালিস্ট ছিল তারাই।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভারত-পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ার হচ্ছেন বাংলাদেশের মুকুল

আপডেট টাইম : ০৮:২১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২