ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দফতরে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্কে পৌঁছে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দি‌কে এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌঁছা‌নোর খবর নিশ্চিত করেছেন জা‌তিসং‌ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মু‌হিত।

বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানা‌নোর এক‌টি ছ‌বি পোস্ট ক‌রে টুইটে রাষ্ট্রদূত লিখেছেন, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান‌কে স্বাগত জানা‌তে পে‌রে আনন্দিত। শীর্ষ সৈন্য ও পুলিশ যোগানদাতা দেশ হি‌সে‌বে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন স্থাপত্যকে শক্তিশালী করার বিষ‌য়ে অবদান রাখতে আগ্রহী।

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন সম্মেলনে যোগ দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২