ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাস ভাড়া কত কমছে জানা যাবে আজ

জ্বালানি তেলের দাম কমার পর জনসাধারণের যৌক্তিক দাবি আমলে নিয়ে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বুধবার এ বিষয়ে বিআরটিএর বনানী কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুর্ননির্ধারণ কমিটির বৈঠক হবে। এতে সিদ্ধান্ত হবে, কিলোমিটার প্রতি কত টাকা ভাড়া কমানো হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এসব তথ্য জানান। বৈঠকে সচিবসহ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমিন উল্লাহ নুরী বলেন, ভাড়া কমানোর বিষয়ে বিআরটিএ এর বনানী কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু বাস মালিকদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় হয়নি। বুধবারের বৈঠকে ভাড়া কত টাকা কমবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

এর আগে, সোমবার জ্বালানি তেলের দাম লিটারে ৫টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া কমানোর দাবি উঠেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বাস ভাড়া কত কমছে জানা যাবে আজ

আপডেট টাইম : ০৯:০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২