ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হংকংকে গুঁড়িয়ে শেষ চারে পাকিস্তান

টার্গেট ১৯৪ হলেও হংকং-এর জন্য ছিল পাহাড়সম। তবু ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে নামে দলটি। যদিও ভারতের বিপক্ষে আরো বড় টার্গেট তাড়া করতে নেমেছিলেন হংকং-এর খেলোয়াড়রা। কিন্তু শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বোলিং তোপের মুখে মাথা তুলেই দাঁড়াতে পারেননি কেউ। মাত্র ১০.৪ ওভারে অলআউট হয়েছে হংকং। রানও করেছে মাত্র ৩৮ রান। ১৫৫ রানের বিশাল জয়ে এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেছে দুবারের চ্যাম্পিয়ন পাকিস্তান।

এদিন ব্যাট হাতে নামলেও দুই অংকের ঘরে রান করতে পারেননি হংকং-এর কোনো খেলোয়াড়। সর্বোচ্চ ৮ রান করেছেন অধিনায়ক নিজাকাত খান। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি রান করেন কিঞ্চিৎ শাহ। ৪ রান করেন স্কট ম্যাককেছনি। অতিরিক্ত খাত থেকে আসে সর্বোচ্চ ১০ রান।

বল হাতে পাকিস্তানের শাদাব খান ২.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। আর মোহাম্মদ নাওয়াজ ২ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। যা তারও ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া নাসিম শাহ ২ ওভার বল করে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট। শাহনেওয়াজ ধানি ২ ওভার বল করে ১ মেডেনসহ ৭ রান দিয়ে নেন ১টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও খুশদীল শাহ’র ব্যাটিং ঝড়ে ২ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে পাকিস্তান। অবশ্য ১৩ রানেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়েছিল তারা। ৮ বলে ১ চারে ৯ রান করে ফেরেন তিনি।

এদিন ইনিংসের গোড়াপত্তন করতে এসে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিজওয়ান। তিনি ৫৭ বল খেলে ৬টি চার ও ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হংকংকে গুঁড়িয়ে শেষ চারে পাকিস্তান

আপডেট টাইম : ০৮:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২