ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বৃষ্টিতে ভিজল শহর, মিলল স্বস্তি

কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে জনজীবন ছিল বিপর্যস্ত। তবে শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টিতে শহরজুড়ে এক ধরনের শীতলতার পরশ বিরাজ করছে। হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে নেমেছে স্বস্তি।

শুক্রবার রাতের আকাশে ছিল না মেঘের ঘনঘটা, হঠাৎই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো রাত ১০টার পর। কিছুক্ষণ পর সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি রূপ নিল স্বস্তির বৃষ্টিতে। পৌনে এক ঘণ্টার মতো প্রশান্তির বৃষ্টি ভিজিয়ে দিল পুরো রাজধানীকে। সেই সঙ্গে অল্প পরিমাণে ছিল মেঘের গর্জন আর বিজলি।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিনদিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বৃষ্টিতে ভিজল শহর, মিলল স্বস্তি

আপডেট টাইম : ০৮:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২