ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

এখনো যেভাবে ফাইনালে উঠতে পারে ভারত

এশিয়া কাপের চলতি আসরে ভারতের শুরু হয়েছিল উড়ন্ত। গ্রুপ পর্বে দুই ম্যাচই জিতে আশানুরূপভাবে এগোচ্ছিল তারা। কিন্তু এরপরই ছন্দপতন। সুপার ফোরে টানা দুই হারে এখন বিদায়ের দ্বারপ্রান্তে টিম ইন্ডিয়া। তবে খাতা-কলমের হিসাব বলছে, এখনো ভারতের সব আশা শেষ হয়ে যায়নি।

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটের হেরে যায় ভারত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শ্রীলংকার বিপক্ষে তাই জেতাটা খুবই জরুরি ছিল ভারতের জন্য। কিন্তু তা হয়নি। উল্টো লংকানদের কাছে ৬ উইকেটে হেরে গেছে রোহিত শর্মার দল।

মঙ্গলবারের হারে অনেকটা দূরে সরে গেছে ভারতের হ্যাটট্রিক এশিয়া কাপ জয়ের স্বপ্ন। সুপার ফোরে দুই ম্যাচ থেকে দলটি কোনো পয়েন্ট পায়নি। অন্যদিকে শ্রীলংকা প্রথম ম্যাচে আফগানদের ধরাশায়ী করায় ২ ম্যাচ থেকে পূর্ণ চার পয়েন্ট নিয়ে আপাতত সুপার ফোরের টেবিলের শীর্ষে রয়েছে।

সুপার ফোরে শ্রীলংকা তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। যদি পাকিস্তান তাদের পরের ম্যাচে আফগানদের কাছে হারে, এরপর লংকানরা পাকিস্তানকে হারাতে পারে এবং ভারত আফগানদের হারিয়ে দেয়; সেক্ষেত্রে টানা ৩ জয়ে ফাইনাল খেলবে শ্রীলংকা।

আবার এ অবস্থায় ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে। নেট রানরেটের হিসাবে তখন ফাইনালে উঠে যাবে ভারত। তবে অন্য দুই দলের একটির চেয়েও রানরেটে পিছিয়ে থাকলে ফাইনাল খেলা হবে না তাদের।

সুপার ফোরে টানা দুই জয় পেলেও এখনো ফাইনাল নিশ্চিত হয়নি শ্রীলংকার। যদি রশিদ খানরা তাদের বাকি দুই ম্যাচেই জয়লাভ করে এবং শ্রীলংকা পাকিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে শ্রীলংকার সমান পয়েন্ট হবে পাকিস্তান এবং আফগানিস্তানেরও, তাদের মধ্যে নেট রানরেটে এগিয়ে থাকা দুই দল তখন ফাইনাল খেলবে।

তবে এসব সমীকরণের মারপ্যাঁচ অর্থহীন হয়ে যাবে, যদি আজ বুধবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তান আফগানিস্তানকে হারিয়ে দেয়। তখন ৪ পয়েন্ট নিয়ে আজই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তান এবং শ্রীলংকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

এখনো যেভাবে ফাইনালে উঠতে পারে ভারত

আপডেট টাইম : ০৪:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২