ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

ইতিহাস বলছে পাকিস্তান জিতবে এশিয়া কাপ

আর মাত্র একদিন, তারপরই এবারের এশিয়া কাপের পর্দা নামতে যাচ্ছে। এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে এশিয়া কাপের ফাইনালের দু’দল। শিরোপা লড়াইয়ে রোববার ১১ সেপ্টেম্বর মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলংকা। তবে এশিয়া কাপের ইতিহাস ঘাটলে দেখা যায় এবারের এশিয়া কাপের শিরোপা উঠবে পাকিস্তানের হাতে।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দু’দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা। কিন্তু কার ঘড়ে যাচ্ছে এবারের এশিয়া কাপ। টানা চার জয় নিয়ে ফাইনালে উঠেছে শ্রীলংকা। অন্যদিকে রোমাঞ্চকর সব আখ্যানের জন্ম দিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান।

ফাইনালের আগে সুপার ফোরের শেষ ম্যাচে লংকানরা ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ফাইনালের ঠিক আগে এই হার পাকিস্তানের আত্মবিশ্বাসকে নড়বড়ে করেছে। তবে ফাইনালের আগে তাদের কিছুটা স্বস্তি দিতে পারে অতীত ইতিহাস।

ইতিহাস বলে, কোনো প্রতিযোগিতায় ভারতের শিরোপা জয়ের ঠিক পরের বারই পাকিস্তানের হাতে ওঠে সেই শিরোপা।

যেমন ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ফাইনালে পাকিস্তানকে টপকেই শিরোপা নিশ্চিত হয়েছিল তাদের।

ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটের পরের বিশ্বকাপেই ২০০৯ সালে শিরোপার স্বাদ পায় পাকিস্তান। এশিয়া কাপের আগের দুই আসরেই শিরোপা জিতেছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ভারত।

ইতিহাসের পর্যালোচনায় এবার তাই পাকিস্তানের শিরোপা যোগ ঘটলেও ঘটতে পারে।

এছাড়া ইতিহাস ঘেঁটে আরও দেখা যায়, এশিয়া কাপের ফাইনালিস্ট দুই দলের নিজেদের মধ্যকার শেষ ম্যাচের পরাজিত দলের ভাগ্য খোলে ফাইনালে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর এমন ঘটনার সাক্ষী হয়েছে তিনবার; ২০০৪, ২০০৮ এবং ২০১০ সালে।

২০০৪ এবং ২০০৮ সালে শ্রীলংকার বিপক্ষে ভারত ফাইনালের ঠিক আগের ম্যাচটিতে জিতলেও ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়ে। আর ২০১০ সালে লিগ পর্বের খেলায় ভারতকে হারিয়ে দেওয়া শ্রীলংকা খেই হারিয়েছিল ফাইনালে। সুপার ফোরের শেষ ম্যাচে লংকানদের কাছে হারলেও তাই পাকিস্তানের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই!

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

ইতিহাস বলছে পাকিস্তান জিতবে এশিয়া কাপ

আপডেট টাইম : ০৮:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২