ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

করোনায় আক্রান্ত শামি, ছিটকে গেলেন টি-২০ সিরিজ থেকে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি।

ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ টাইমস শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারত। সেই ম্যাচের জন্য শনিবার মোহালিতে পৌঁছান বিরাট কোহলিরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শামি যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা মোহালিতে পৌঁছানোর পর জানতে পেরেছে দল। তবে দলের সঙ্গে মোহালিতে যাননি শামি। যা ভারতীয় তারকা পেসারের জন্য জোরদার ধাক্কা। কারণ প্রায় এক বছর পর দেশের জার্সিতে মাঠে নামতে যাচ্ছিলেন তিনি। কিন্তু করোনা তার পথের বাধা হয়ে দাঁড়াল।

আসন্ন অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বিরাটরা।

মঙ্গলবার প্রথম ম্যাচের পর আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

সিরিজে যে শামি খেলতে পারবেন না, তা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। তাঁর পরিবর্ত হিসেবে ভারতীয় দলে ঢুকতে পারেন উমেশ যাদব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, জসপ্রীত বুমরাহ এবং দীপক চাহার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

করোনায় আক্রান্ত শামি, ছিটকে গেলেন টি-২০ সিরিজ থেকে

আপডেট টাইম : ০৮:২৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২