ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

তাইওয়ান নিয়ে কেউ হস্তক্ষেপ করলে শক্তিপ্রয়োগ করা হবে: চীন

স্ব-শাসিত তাইওয়ানের স্বাধীনতা অর্জন করতে বাইরের কেউ হস্তক্ষেপ করলে শক্তিপ্রয়োগ করার হুমকি দিয়েছে চীন। শনিবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের এ শীর্ষ কূটনীতিক জাতিসংঘে বলেন, তাইওয়ানের স্বাধীনতা অর্জনে বিচ্ছিন্নতাবাদীদের প্রচেষ্টাকে যেকোনো উপায়ে প্রতিরোধ করা হবে।

বাইরের কোনো হস্তক্ষেপ চীন সহ্য করবে না উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণে কেউ বাধা দিলে তাকে ধ্বংস করে দেওয়া হবে।

এর আগে, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে প্রায় ৯০ মিনিটের বৈঠকে ওয়াং ই অভিযোগ করেন যে- যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে ভুল ও বিপজ্জনক বার্তা দিচ্ছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাইওয়ানের চারপাশে ‘আগুন নিয়ে খেলা’র অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তাইওয়ানে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

তাইওয়ান নিয়ে কেউ হস্তক্ষেপ করলে শক্তিপ্রয়োগ করা হবে: চীন

আপডেট টাইম : ০৮:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২