ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এক ফিফটিতেই বাবরের একাধিক রেকর্ড

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আরেকটি ফিফটির দেখা পেলেন বাবর আজম। এই ফিফটির ফলে একাধিক রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর আজম। ৫৯ বল মোকাবিলায় তার অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ৭ চার ৩ ছক্কার মারে। টি-টোয়েন্টিতে এটি তার চতুর্থ সেরা ইনিংস। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দুটি সেঞ্চুরি করা বাবরের তৃতীয় সেরা ইনিংসটি ৯৫ রানের।

এদিকে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের রেকর্ড গড়লেন বাবর আজম। এর আগে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ১১৯ ম্যাচে ২ হাজার ৫১৪ রান করেন।

এ ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিকেটে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। এর আগে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (৩৬৯৪), বিরাট কোহলি (৩৬৬৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৩৪৯৭) ও আয়ারল্যান্ডের পল স্টারলিং ৩ হাজার ১১ রান করেন। শুধু রান করাই নয়, টি-টোয়েন্টিতে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে (৮১তম ম্যাচে) দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়লেন বাবর আজম।

তবে বাবরময় রাতেও জয় পায়নি স্বাগতিক পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার খেলে ১৬৯ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। তবে সল্টের বিধ্বংসী ইনিংসে ৮ উইকেট এবং ৩৩ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এক ফিফটিতেই বাবরের একাধিক রেকর্ড

আপডেট টাইম : ০৮:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২