ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

শুল্ক ফাঁকির মামলায় দুই আমদানিকারক জেলে

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় সিগারেট আমদানি করে শুল্ক ফাঁকির মামলায় দুই আমদানিকারককে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া দুজন হলেন- ঢাকার মিমি লেদার কটেজের মালিক গোলাম মোস্তফা ওরফে বাচ্চু মিয়া ও পাবনার এসকেএস এন্টারপ্রাইজের মালিক রাশেদুল ইসলাম কাফি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হক জানান, মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করে ১৬ কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে গত মার্চে দুটি মামলা করা হয়। মামলা দুটিতে দুই আমদানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তাদেরও আসামি করা হয়।

দুই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন দুই আমদানিকারক। নির্দিষ্ট সময়ের পর রোববার তারা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

২০১৮ সালের নভেম্বরে গোলাম মোস্তফা তার প্রতিষ্ঠানের নামে ব্যাগ-জুতা তৈরির মেশিন ও রাশেদুল ইসলাম রুটি তৈরির মেশিন আমদানির ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করেন। এতে গোলাম মোস্তফা আট কোটি ১৮ লাখ পাঁচ হাজার ১৮৩ টাকা এবং রাশেদুল ইসলাম আট কোটি ১৫ লাখ ছয় হাজার ১১২ টাকা রাজস্ব ফাঁকি দেন বলে অভিযোগ করে দুদক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

শুল্ক ফাঁকির মামলায় দুই আমদানিকারক জেলে

আপডেট টাইম : ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২