ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে: ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশে ২০২৪ সালে সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ অক্টোবর) রাত ৮টায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। এখানকার সবাই এই উৎসবটি নিজের মনে করে নিয়েছেন।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, দানবীর রণদা প্রসাদ সাহার মৃত্যুর পরও তার স্থাপিত কুমুদিনী হাসপাতালসহ অন্যান্য স্থাপনার মাধ্যমে সারাদেশের মানুষ সেবা পাচ্ছে। যার সুনাম সারা দেশে ছড়িয়ে আছে।

এ দিকে তিনি ছাড়াও সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেমেরি ব্রুরার, নরওয়ের রাষ্ট্রদূত নারদিয়া সিম্পসন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাদালি চুয়ার্ড, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালসহ দেশি বিদেশি অতিথিরা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এর আগে তারা কুমুদিনী চত্বরে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম। এ সময় কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনীর নানা স্থাপনা ঘুরে দেখেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে: ব্রিটিশ হাইকমিশনার

আপডেট টাইম : ০৭:০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২