ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

টানা দ্বিতীয় হার বার্সেলোনার, গোলবন্যায় জিতল বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা, মঙ্গলবার (৪ অক্টোবর) তারা হারল ইন্টার মিলানের কাছে, ১-০ গোলে। বার্সার সঙ্গে একই গ্রুপে থাকা বায়ার্ন মিউনিখ এদিন জয় পেয়েছে ভিক্টোরিয়া প্লাজেনের সঙ্গে, ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

সান সিরোতে প্রথমার্ধের ঠিক আগে গোল পায় ইন্টার মিলান। মিডফিল্ডার ফেদেরিকো দিমাক্রোর পাস থেকে বল পেয়ে জয়সূচক এই গোলটি করেন হাকান কালহানগ্লু। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একক আধিপত্য নিয়ে খেলেছে বার্সেলোনা, গোলটাই যা পাওয়া হয়নি তাদের।

৬৬ মিনিটের খেলা চলছিল তখন, হারতে বসা ম্যাচটাকে অন্তত ড্রতে রূপ দেয়ার সুযোগটা করে দিয়েছিলেন উসমান ডেম্বেলে। উইং থেকে ফরাসি এই ফরোয়ার্ডের ভাসিয়ে দেয়া বল কয়েকজনের গা স্পর্শ করে চলে আসে পেদ্রির সামনে। তরুণ পেদ্রিও কোনো ভুল না করে বল পাঠিয়ে দেন ‘তিন কাঠি’র ভেতর দিয়ে। দুই হাত দিয়ে চোখের ‍উপর ধরে অনুবীক্ষণ যন্ত্র সদৃশ বানিয়ে উদযাপনও করেন স্প্যানিশ মিডফিল্ডার।

কিন্তু পেদ্রির উদযাপনটা টেকেনি খুব বেশিক্ষণ। গোল রিভিউয়ে দেখা যায়, বল তার কাছে আসার আগে আনসু ফাতির হাত স্পর্শ করেছে। যাতে প্রথম বাঁধাটা দেন ইন্টার গোলরক্ষক আন্দ্রে উনানা। এরপরই তা লাফিয়ে উঠা ফাতির আঙুল ছুঁয়ে যায়। নিরাশ হয় গোটা বার্সা সমর্থকরা। বার্সা গোল পেতে পারত অতিরিক্ত সময় শুরু হওয়ার ঠিক ২ মিনিট আগে। কিন্তু ফ্রি কিক থেকে ভেসে আসা বলটিতে হেড দিয়ে লক্ষ্যভেদ করতে পারেননি সার্জিও বুসকেটস, বল চলে যায় পোস্টের হাত দেড়েক বাইরে দিয়ে।

অন্যদিকে বায়ার্ন মিউনিখের বিশাল জয়ে একটি করে গোল পেয়েছেন সার্জ গনাব্রি, সাদিও মানে ও চপো মটিং। লেরয় সানে করেছেন জোড়া গোল। এ জয়ের ফলে ‘সি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন, ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান। ৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে, তিন ম্যাচে জয়ের মুখ না দেখা প্লাজেনের অবস্থান সবার শেষে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

টানা দ্বিতীয় হার বার্সেলোনার, গোলবন্যায় জিতল বায়ার্ন

আপডেট টাইম : ০৬:৪৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২