ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

রুশোর শতকে ভারতকে বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা

রাইলি রুশোর শতকে ভর করে স্বাগতিক ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মঙ্গলবার (৪ অক্টোবর) সফরকারীদের জয় ৪৯ রানে। ৪৮ বলে ঠিক ১০০ রান করে ম্যাচসেরা হয়েছেন রুশো।

ভারতের ইন্দোরে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৭৮ রান করতেই সব কটি উইকেট হারিয়ে ফেলে ভারত। রান তাড়া করতে নেমে ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা ফিরে যান শূন্য রানে, শ্রেয়াস আইয়ার ১ রানে। এর মধ্যে রোহিতকে কাগিসো রাবাদা ও আইয়ারকে ওয়েন পারনেল শিকারে পরিণত করেন।

আরেক ওপেনার রিশভ পন্ত শুরুতে ধীর গতিতে খেললেও পরে ঝড় তোলার চেষ্টা করেন, তার সেই চেষ্টা থামে ১৪ বলে ২৭ রান করার পর। আরেক ফিনিশার দিনেশ কার্তিক ২১ বলে ৪৬ রান করে আউট হওয়ার পর সূর্যকুমারের ওপর আশা দেখছিল ভারত। কিন্তু তিনি এদিন জ্বলে উঠতে পারেননি, ৬ বলে ৮ রান করেই ফিরতে হয় সাজঘরে।

বাকিদের মধ্যে দীপক চাহার ও হার্শাল প্যাটেল চেষ্টা করলেও পাহাড়সম লক্ষ্য উতরাতে পারেনি ভারত। ফলে ১৭৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। চাহার ৩১, প্যাটেল ১৭, উমেশ যাদব ২০ রান করে তুলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস। ২টি করে উইকেট পান পারনেল, লুঙ্গি এনগিদি ও কেশভ মহারাজ। রাবাদা নেন এক উইকেট।

এর আগে রুশোর ১০০, কুইন্টন ডি ককের ৬৮, ত্রিস্টান স্টাবসের ২৩ ও মিলারের ১৯ রানে ভর করে ২২৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

রুশোর শতকে ভারতকে বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা

আপডেট টাইম : ০৬:৫৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২