ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

রেজাল্ট নিয়ে ভাবতে বারণ সোহানের

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড-পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। তবে, ত্রিদেশীয় সিরিজের ফলাফলের চেয়ে নিজেদের ভালো প্রস্তুতির বিষয়টিই প্রাধান্য পাচ্ছে টাইগারদের কাছে। বাবর আজম ও কেইন উইলিয়ামসনের সঙ্গে ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক ফটোসেশন শেষে এমনটাই জানিয়েছেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবীয় প্রিমিয়ার লিগ শেষে এখনো দলের সঙ্গে যোগ না দেয়ায় আনুষ্ঠানিক সব দায়িত্ব সামলাতে হচ্ছে সহ-অধিনায়ক সোহানকেই। ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানও নিয়মিত অধিনায়কের জায়গায় সামলাতে হয়েছে তাকে। ট্রফি হাতে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে দলীয় লক্ষ্যের কথা জানান টাইগার উইকেটকিপার।

টাইগারদের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক সোহান বলেন, এটা আমাদের খুব ভালো সুযোগ ওয়ার্ল্ড কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা এ রকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো টিমের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। অবশ্যই এটা আমাদের ওয়ার্ল্ড কাপে অনেক বেশি বুস্টআপ করবে। সবার কাছে এই ম্যাসেজটাই দেওয়া হচ্ছে যে, আমরা যেন রেজাল্ট নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। আসলে রেজাল্ট কী হবে এটা নিয়ে আগে থেকে প্রেডিক্ট করার অপশন থাকবে না।’

ব্যাট-বলের প্রস্তুতির পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও থাকছে। সংযুক্ত আরব আমিরাতে মরুর বুকে সিরিজ খেলে দেশে ফিরে আবার নিউজিল্যান্ডের অতিরিক্ত ঠান্ডায় গর্জন তুলতে পারবে কি টাইগাররা?

সোহান বলেন, ‘এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়া সত্ত্বেও আমরা দুদিন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পেরেছি। এর আগে আমরা দুবাইয়েও দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়, প্রস্তুতি নিয়ে সবাই খুশি।’

দ্বিতীয় দিনের অনুশীলনে ইনডোরেই পুরোটা সময় কাটিয়েছে বাংলাদেশ দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

রেজাল্ট নিয়ে ভাবতে বারণ সোহানের

আপডেট টাইম : ০৮:৩৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২