ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইলিশ শিকার রুখতে কাজ করবে বিমানবাহিনী

৬৫ দিনের অবরোধ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জেলেরা। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই জেলেদের ইলিশ শিকারে আবারও শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

মৎস্য বিভাগ বলছে, নৌ-বাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি এ বছর প্রথমবারের মতো দেশের জল সীমানায় অনুপ্রবেশ রুখতে বিমান বাহিনীও দায়িত্ব পালন করবে।

জানা গেছে, সারা বছর ডিম দিলেও ইলিশের প্রধান প্রজনন মৌসুম হলো ২২ আশ্বিন থেকে ১২ কার্তিক পর্যন্ত। তাই এই সময় ইলিশের প্রজনন বাড়াতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বরগুনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, সংরক্ষণ এবং বিনিময় সবই নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা শুরুর আগেই সরকারি সহায়তা দেয়ার দাবি থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন বরগুনার জেলেরা।

তারা বলছেন, মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে অথচ তারা এখনও কোনো সহায়তা পাননি। দ্রুত সহায়তা করা না হলে অনেক জেলে পরিবারকে খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হবে।

তবে সহায়তার চাল বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ করার আশ্বাস দিয়েছেন বরগুনা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, যথাযথ নজরদারি রাখব যে সময়মতো, যত দ্রুত এই চাল জেলেদের হাতে পৌঁছে দেয়া যায়। সে ব্যাপারে আমরা তৎপর আছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইলিশ শিকার রুখতে কাজ করবে বিমানবাহিনী

আপডেট টাইম : ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২