ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইনজুরিতে মেসি

বেনফিকার বিপক্ষে ম্যাচের পর থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে তখনই কিছু জানায়নি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। একদিন পরই জানা গেল আসল খবর। পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি।

লিগ ওয়ানের ম্যাচে রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

অবশ্য আর্জেন্টাইন তারকা যে খুব বড় সমস্যায় পড়েননি, সেটিও নিশ্চিতভাবে জানিয়েছেন গালতিয়ের। তবে পায়ে অস্বস্তি অনুভব করায় সামনের ম্যাচে মেসি থাকছেন না এটাও নিশ্চিত।

এ প্রসঙ্গে গালতিয়ের বলেন, মেসি চ্যাম্পিয়ন্স লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে। তবে রোববার অনুশীলনে ফিরবেন তিনি।

পিএসজিতে গত মৌসুমটা তেমন ভালো না কাটলেও চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮টি গোল। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৮টি গোল।

এদিকে চলতি বছরের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপের ঠিক আগে মেসির এমন চোট নিশ্চয়ই তার ভক্তদের ভাবাবে।

শনিবার রাঁসের মাঠে নামবে পিএসজি। এ ম্যাচের আগে মেসি ছাড়াও ইনজুরি সমস্যা রয়েছে দলের আরো অনেকের। পেশীর চোটে ডিফেন্ডার নুনো মেন্ডেস ছিটকে গেছেন তিন সপ্তাহের জন্য। এছাড়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গলার সংক্রমণে ভুগছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইনজুরিতে মেসি

আপডেট টাইম : ০৭:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২