ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা দেবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। কারণ আমরা জানি, জনগণের আস্থা আমাদের ওপর আছে। যদি সত্য না হয় সেটা নির্বাচনে প্রমাণ হবে। সুতরাং সবাই নির্বাচন করুক এটাই আমরা চাই।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন বিএনপি কেন আমরাও চাই, সবাই চায়। বাংলাদেশের পাবলিকও চায় সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সব দলের, যেসব দল আইনে বিশ্বাস করে, নির্বাচনেও বিশ্বাস করে। আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক, যারা নির্বাচন করবে, তারা নির্বাচনের আইনের আওতায় করবে। সবাই আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।

বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের বিষয়ে তিনি বলেন, এটা একটা এক্সিডেন্ট। এক্সিডেন্ট ঘটতেই পারে। শ্রেষ্ঠ বিমানও হঠাৎ করে মাটিতে পড়তে পারে। দুর্ঘটনা ঘটে যাবার পর এখন তো সব নরমাল হয়ে গেছে। সবারই ভালো জিনিস দেখা দরকার।

এর আগে, পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির জাফরানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর উপজেলার হাছনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ বিশ্বম্ভপুর উপজেলার মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তাহিরপুরের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ শান্তিগঞ্জের ডিকেসি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জয়নাল আবেদিন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা দেবে না: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২