ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

গোল উৎসবে প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি

ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেই যাচ্ছেন আর্লিং হলান্ড। এই নরওয়েজিয়ান ‘গোলমেশিন’ সিটিজেনদের জার্সিতে ২০তম গোলের দেখা পেয়ে গেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ম্যাচেই হ্যাট্ট্রিক করা হলান্ড এবার গোল পেয়েছেন সাউদাম্পটনের বিপক্ষে। তার দলও সাউদাম্পটনের বিপক্ষে করল গোল উৎসব।

শনিবার (৮ অক্টোবর) ইতিহাদ স্টেডিয়ামে সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেনছেন জোয়াও ক্যানসেলো, ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ ও হলান্ড।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে তারা। কিন্তু মাহরেজের জোরালো শট ঠেকিয়ে দেন সাউদাম্পটনের গোলরক্ষক। চতুর্দশ মিনিটে হালান্ডের শট পোস্টে লেগে ফিরে যায়।

২০তম মিনিটে সুযোগ হাতছাড়া করেননি ক্যানসেলো। চমৎকার গোলে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। কেভিন ডে ব্রুইনের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন এই ইংলিশ মিডফিল্ডার। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মাহরেজ। রদ্রির ক্রসে ছয় গজ বক্সের কোনাকুনি থেকে দারুণ ভলিতে গোলটি করেন তিনি।

৫৭তম মিনিটে আরেকটি ভালো সুযোগ হাতছাড়া করেন হলান্ড। ডি ব্রুইনের পাসে ছয় গজ বক্সের মুখে প্রতিপক্ষের খেলোয়াড়ের চাপে বলে পা ছোঁয়াতে পারেননি নরওয়ের ফরোয়ার্ড। কিন্তু ৬৫তম মিনিটে সে আক্ষেপ দূর করেন ২২ বর্ষী স্ট্রাইকার। ক্যানসেলোর পাসে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

৯ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট এখন ২৩। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

গোল উৎসবে প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি

আপডেট টাইম : ০৮:২৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২