ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গেইলের চোখে বিশ্বকাপের ফাইনালিস্ট যারা

আর হাতে গোনা মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হওয়া এ আসরে অংশ নিতে এখনও অনেক দলই পা রাখেনি অস্ট্রেলিয়ার মাটিতে। এরই মধ্যে বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বানী করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।

তবে এর মধ্যে মজার ব্যাপার হলো, আগেই ব্যাকফুটে থাকা নিজের দেশকে ফাইনালের মঞ্চে দেখছেন ইউনিভার্স বস। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলকে এবার কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে তারপর খেলতে হবে মূল পর্বে।

এমন সমীকরণের পরেও ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার দাবিদার বলছেন গেইল। আর শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ হিসেবে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার নাম বলছেন তিনি।

এ প্রসঙ্গে গেইল বলেন, আমার মনে হচ্ছে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেখা হবে। জানি ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা কঠিন হবে। নতুন অধিনায়ক, এছাড়া দলে কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটার নেই।

গেইল আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ওরা যে কোনো দলের জন্য বিপজ্জনক হতে পারে। ওয়েস্ট ইন্ডিজকে শুধু সঠিক পরিকল্পনা তৈরি করে সেই মতো খেলতে হবে। মাঠে নিজেদের ঠিক মতো প্রয়োগ করতে পারলে ওরা ভালই খেলবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

গেইলের চোখে বিশ্বকাপের ফাইনালিস্ট যারা

আপডেট টাইম : ০৯:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২