ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটে সাত দিন পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম মুঠোফোনে ডেইলি বাংলাদেশকে জানান, ইউনিটটি চালু করতে আমরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। আজও সকাল থেকে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে চালুর মাধ্যমে উৎপাদন শুরু হয় এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।

এর আগে, গত মঙ্গলবার দুপুর ২ টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চার ও পাঁচ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিটটি চালু করা যায়নি।

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরো জানান, পঞ্চম ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।

এর আগে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে গত বুধবার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) তদন্ত কমিটির ছয় সদস্য। পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ প্রায় তিন ঘণ্টা পরিদর্শন করে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা- নিরীক্ষা করে যান।

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটের কন্ট্রোল রুম সূত্র থেকে তখন জানানো হয়, ইউনিট চলার জন্য মেটাল টেম্পারেচার থেকে রোটর টেম্পারেচারের মিনিমাম ৫০ ডিগ্রি তাপমাত্রা কম বেশ থাকতে হয় তা না হলে টারবাইনে সমস্যা দেখা দেয়। হঠাৎ করে কোনো ইউনিট বন্ধ হয়ে গেলে সেটি তাৎক্ষণিক চালু করা না গেলে টেম্পারেচারের মাত্রা ঠিক করতে অন্তত চার থেকে পাঁচদিন সময় নিতে হয়। বুধবার ইউনিটটিতে পাওয়ার দেওয়ার পর লোড দেওয়ার সময় দুটি টেম্পারেচার সমপরিমাণ থাকায় তা আর চালু করা সম্ভব হয়নি।

সাতদিন বন্ধ থাকার পর সোমবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে পুনরায় উৎপাদন শুরু হওয়ার পর ঘোড়াশাল-পলাশ শিল্প এলাকায়ও শিল্প প্রতিষ্ঠান চালুর মাধ্যমে প্রাণ ফিরে এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু

আপডেট টাইম : ০৯:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২