ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য হলো বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। এ নির্বাচনে দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ।

নির্বাচনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরো ৩টি দেশ বিজয়ী হয়েছে।

দেশগুলো হলো- দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ ও ভিয়েতনাম। নির্বাচনে এ অঞ্চলের ৪টি আসনের বিপরীতে মোট ৬টি দেশ প্রতিদ্বন্দ্বিতায় ছিল।

এর আগে বাংলাদেশ টানা দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত পরিষদের সদস্য ছিল। নিউইয়র্ক সময় সকাল ১০টায় ভোটাভুটির অধিবেশন শুরু হয়। গোপন ব্যালটে এক ঘণ্টার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়। এ ছাড়া গণনায় দুই ঘণ্টা সময় লাগে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য হলো বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২