ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

কাতার বিশ্বকাপের টিকিট কিনেছেন সাকিব

নভেম্বরে অনুষ্ঠেয় কাতার ফুটবল বিশ্বকাপের ২৯০টি টিকিট এসে পৌঁছেছে বাংলাদেশে। আগামী এক সপ্তাহের মধ্যে যা পৌঁছে যাবে প্রাপকের হাতে। তালিকায় আছে সাকিব আল হাসানের নামও। আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের দুটি টিকিট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনসহ দুই কর্তা। ম্যাচ দেখতে সারা দেশে লাগানো হবে ১০টি জায়ান্ট স্ক্রিন।

বাফুফের কাছে টিকিটের জন্য আবেদন করেছিলো রাজনীতিবিদ, খেলোয়াড় ও শোবিজ জগতের অনেক তারকা। যার মধ্যে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। একটি ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি। ২৬ নভেম্বর আর্জেন্টিনা মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন বাংলাদেশের অধিনায়ক।

কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাফুফের তিন কর্তা। সভাপতি কাজী সালাহউদ্দিন, সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দেখবেন উদ্বোধনী ম্যাচ।

গ্রেটেস্ট শো অন আর্থের আমেজ লাল সবুজের প্রতিটি ঘরে পৌঁছে দিতে দেশের ১০টি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করবে বসুন্ধরা গ্রুপ। আরও দুটি কর্পোরেট প্রতিষ্ঠান বাফুফের কাছে আবেদন করেছে দেশজুড়ে ফ্যান ফেস্টিভাল করতে।

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশে চলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল। তবে ফুটবলাররা যেনো কোনো ম্যাচ মিস না করেন। তাই বিকেল ৪টার আগেই শেষ হয়ে যাবে সকল ম্যাচ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

কাতার বিশ্বকাপের টিকিট কিনেছেন সাকিব

আপডেট টাইম : ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২