ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

হাসপাতালের ছাদে পচতে থাকা শতাধিক লাশ উদ্ধার

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে একটি হাসপাতালের ছাদে পচতে থাকা শতাধিক লাশের সন্ধান পাওয়া গেছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি এ ব্যাপারে রাজ্যের বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা সচিবের কাছে জবাব চেয়েছেন। মৃতদেহগুলোকে ছাদে ফেলে রেখে অমানবিক কাজ করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বিষয়টি তদন্তে একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। অন্যদিকে নিশতার মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তারিক জামান গুজ্জার বলেন, এক ব্যক্তি তাকে নিশতার হাসপাতালের মর্গের ছাদে পচা মৃতদেহের কথা জানিয়েছিলেন। ওই ছাদে যেতে চাইলে সেখানকার কর্মীরা মর্গের দরজা খুলতে রাজি হচ্ছিল না। পরে এফআইআর দায়েরের হুমকি দেয়ার পর তারা সেখানে যেতে দেয়।

তিনি আরও বলেন, যখন মর্গটি খোলা হয়, সেখানে অন্তত ২০০টি লাশ পড়ে থাকতে দেখেন তারা। পচনশীল এসব মৃতদেহ ঢেকেও রাখা হয়নি। এমনকি নারীদের শরীরও ঢাকা ছিল না। হাসপাতাল

সেখানকার চিকিৎসকরা দাবি করেছেন, এই মরদেহগুলো মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ব্যাবহার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

হাসপাতালের ছাদে পচতে থাকা শতাধিক লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৪৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২