ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

লা লিগায় শীর্ষ আসন পোক্ত করলো রিয়াল মাদ্রিদ

ELCHE, SPAIN - OCTOBER 19: Marco Asensio celebrates with Karim Benzema of Real Madrid after scoring their team's third goal during the LaLiga Santander match between Elche CF and Real Madrid CF at Estadio Manuel Martinez Valero on October 19, 2022 in Elche, Spain. (Photo by Aitor Alcalde/Getty Images)

লা লিগায় এল ক্লাসিকোতে বার্সাকে ৩-১ ব্যবধানে হারানোর পর এবার এলচেকে হারিয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করলো রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে গোলের দেখা পান বুধবার ব্যালন ডি’অর জেতা বেনজেমাও।

এলচের মাঠে ২-০ ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির পক্ষে একটি করে গোল করেন ফেদে ভালভার্দে, করিম বেনজেমা ও মার্কো আসেনসিও।

ম্যাচের শুরু থেকে এলচেকে চাপে রাখে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে গোলও পায় দলটি। একাদশ মিনিটে বেনজেমার শট রুখে দেন এলচে গোলরক্ষক। তবে বল তখনো নিয়ন্ত্রণে নিতে পারেননি ক্লাবটির ডিফেন্ডাররা। বক্সের বাইরেভালভার্দের পায়ে বল আসে। দারুণ এক বুলেট গতির শটে জাল খুঁজে নেন উরুগুয়ের এ ফরোয়ার্ড। ২৬তম মিনিটে আবার জালে বল জড়ান আলাবা। কিন্তু গোলটি বাতিল করে ভিএআর।

এক মিনিট পর আবার গোল পান বেনজেমা। তবে ভিএআর দেখে রেফারি অফসাইডের বাঁশি বাজান। ফলে বাতিল হয় এ গোলটিও। ৩৯তম মিনিটে বাঁ দিক থেকে আক্রমণ করে বল বক্সে নিয়ে আসেন ভিনিসিউস। তবে তিনি লক্ষ্যভেদ করতে পারেননি।

বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে গোল পায় রিয়াল মাদ্রিদ। প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয় করা বেনজেমাই আরো ব্যবধান বাড়ান। ৭৫তম মিনিটে বক্সে রদ্রিগোর বাড়ানো থ্রু বল পান ফরাসি এ ফরোয়ার্ড। প্রথম স্পর্শে বল জালে জড়াতে ভুলেননি তিনি। ৮৯তম মিনিটে শেষ পেরেকটি ঠুকেন মার্কো আসেনসিও। রদ্রিগোর দেওয়া ক্রস থেকে দারুণ বলিতে বল জালে পাঠান স্প্যানিশ এ ফরোয়ার্ড।

১০ ম্যাচে ৯ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২। ১০ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এলচে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

লা লিগায় শীর্ষ আসন পোক্ত করলো রিয়াল মাদ্রিদ

আপডেট টাইম : ০৭:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২