ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কুয়েতের গণমাধ্যমে আবারও শিরোনাম লক্ষ্মীপুরের পাপুল

আলোড়ন সৃষ্টিকারী কুয়েতে আটক বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুল সম্পর্কিত ঘুষের মামলায় অর্থপাচারের অভিযোগে কুয়েতের দুই নাগরিককে ৫ বছর কারাদণ্ড এবং ১ দশমিক ৩৬০ মিলিয়ন কুয়েত দিনার জরিমানা করেন ওয়ায়েল আল আতিকির নেতৃত্বাধীন আপিল আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাজেন আল-জাররাহ এবং নাওয়াফ আল-শালাহি। মামলার শুনানির সময় পাবলিক প্রসিকিউশন বলেছেন, অভিযুক্তরা চেকের মাধ্যমে ৮ লাখ ৬০ হাজার কুয়েতি দিনার মানি লন্ডারিং করেছে, যা ঘুষ ছিল।

এই মামলাটি অর্থপাচারের অভিযোগে বাংলাদেশি এমপির মামলার দ্বিতীয় শাখা হিসেবে বিবেচিত হয়। কুয়েতের স্থানীয় দৈনিক আরব টাইমস এবং কাবাস পত্রিকার অনলাইন ভার্সনে ১৯ অক্টোবর এ খবর প্রকাশ হয়। মানবপাচার, অর্থপাচার ও কর্মী শোষণের অভিযোগে ২০২০ সালের ৬ জুন সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের গোয়েন্দা সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

কুয়েতের গণমাধ্যমে আবারও শিরোনাম লক্ষ্মীপুরের পাপুল

আপডেট টাইম : ০৮:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২