ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জাতির পিতা দেশকে উন্নত করার রূপরেখা দিয়ে গেছেন: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গেছেন।

তিনি বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গেছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয়। তার সংগঠনের নেতা হতে হলে তার আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে পাবনার সাথিয়ার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন কলেজ মাঠে আয়োজিত আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, পদ-পদবি নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের কর্মী হতে হলে মানুষের কাছে যেতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মাদক-ধুমপানমুক্ত আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। দেশকে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনই সংবিধান ও নির্বাচনী আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং মো. আব্দুল জব্বারের সঞ্চালনায় সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাতির পিতা দেশকে উন্নত করার রূপরেখা দিয়ে গেছেন: ডেপুটি স্পিকার

আপডেট টাইম : ০৭:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২