ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, খেলছেন মিরাজ

টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দুই দলের লক্ষ্যই জয়। কারণ হারলে সেমিফাইনালের পথ হয়ে যাবে কঠিন। এমন ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাকি দল অপরিবর্তিত রয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরাতন ক্রিকেট মাঠে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। ফলে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা। এসসিজি নামে পরিচিত এই ভেন্যুতে প্রথম খেলা হয় ১৮৪৮ সালে এবং ১৮৮২ সালে প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজন করে স্বাগতিকরা।

পেস বোলিং ডিপার্টমেন্টের দুর্দান্ত নৈপুণ্যে হোবার্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। যা ছিল টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের পর মূল পর্বে বাংলাদেশ দলের প্রথম জয়।

বাংলাদেশের মতো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারতো দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের পর হোবার্টে বৃষ্টি কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

সব মিলিয়ে ১৪০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৮৯টিতে হেরেছে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, খেলছেন মিরাজ

আপডেট টাইম : ০৯:০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২