ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

উৎসব রূপ নিলো বিষাদে, ১২০ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার সিউলে হ্যালোইন উৎসব পালন করার সময় পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে সিউলের ইওংসানগুয়ের ইটাওনে হ্যালোইন পার্টিতে একত্রিত হয়েছিলেন কয়েক লাখ লোক। কোভিড-১৯ মহামারির মধ্যে মাস্ক এবং সামাজিক দূরত্বের ব্যবস্থা ছাড়াই হ্যালোইন উইকএন্ড উদযাপন করতে সেখানে তারা ভিড় করেন।

একটি সংকীর্ণ রাস্তা ধরে হুড়োহুড়ি করে এই জনাকীর্ণ জমায়েত পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিউলের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান চোই সেওং বিওম জানান, জরুরি কাজে নিয়োজিত কর্মীরা এখনো আহতদের হাসপাতালে নিতে ব্যস্ত সময় পার করছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, একটি বড় জমায়েত হ্যামিল্টন হোটেলের কাছাকাছি সংকীর্ণ রাস্তায় ধাক্কাধাক্কি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে অসংখ্য মানুষ পড়ে যান। এ সময় পদদলিত হয়ে তারা দুর্ঘটনায় পড়েন।

এর আগে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছিল, হঠাৎ করেই তাদের অফিসে ৮১টি কল আসে। সেখানে তাদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে বলে জানান তারা।

এরই মধ্যে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইথেওয়ানে জরুরি চিকিৎসার পাশাপাশি কর্মকর্তাদের জরুরি বিছানা সুরক্ষিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে সিউলের মেয়র ওহ সে-হুন ব্যবসায়িক করণে ইউরোপ সফরে থাকা অবস্থায় দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের মতে, আহতদের মাঝে বেশ কিছু কার্ডিয়াক অ্যারেস্ট রোগী রয়েছেন। যাদের মধ্যে কয়েক ডজন মারা যেতে পারেন বলে আশংকা করা হচ্ছে। শতাধিক ব্যক্তি এখনও ইথেওয়ান হ্যামিল্টন হোটেলের পাশের একটি গলিতে পড়ে আছেন।

এছাড়া প্যারামেডিক যাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল তারা সিপিআর করার চেষ্টা করছেন। কিছু রোগীকে নিকটবর্তী সুনচুনহ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

উৎসব রূপ নিলো বিষাদে, ১২০ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২